শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁওয়ে সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশিত: ১৯ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় যুব সমাজের উদ্যোগে সামাজিক সংগঠনের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় গতকাল শুক্রবার ষোলপাড়া এলাকায় দিন ব্যাপী এ  চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় পৌরসভার ষোল পাড়া ও আশেপাশের কয়েকটি গ্রামের ২ শতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ ফ্রি চিকিৎসা সেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।

পৌরসভার গোবিন্দপুর গ্রামের (৮০) আক্তার মিয়া ও হনুফা বেগম (৭৫) জানান, এলাকার যুবকদের মহৎ উদ্যোগের কারণে আমরা এলাকায় থেকে ফ্রি চিকিৎসা সেবা ও চিকিৎসকের পরামর্শ নিতে পেরেছি। এটা খুবই আনন্দের।

ষোল পাড়া গ্রামের (৬৫) নুরুল ইসলাম জানান, যুবকরা  এলাকার জন্য ভালো কাজ করছে দেখে খুবই ভালো লাগছে।

ডাক্তার রিমি জানান, সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের সহজ সরল মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দিতে পেরে অন্য রকম অনুভুতি অনুভব করছি। শুনেছি সংগঠনটি প্রথমে এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলের জন্য কাজ করেছে। এটা খুবই ভালো যে যুবসমাজরা ভালো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে।

সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা জানান, মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে গত মে মাসে যুব সমাজের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু করে। এরপর এলাকার সচেতন মহলের লোকজন বিভিন্ন জনহিত কর সামাজিক কর্মকান্ড পরিচালনার সহযোগিতার হাত বাড়ায়। এরই ধারাবাহিকতায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি জানাবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য রাজু, রনি, শাকিল, শরীফ, শাহাদাত, রিয়াদ, সাকিব, মঈনুল, জনি, আমজাদ, আবির ও নিঝু

ম প্রমূখ।

শেয়ার করুন: